ডাবল সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুবার খুব কাছে গিয়েও টেস্ট ডাবল সেঞ্চুরির দেখা পাননি মোহাম্মদ হাফিজ। ৩ ও ৪ রানের জন্য দুবার আক্ষেপে পোড়া পাকিস্তানি ব্যাটসম্যান আরাধ্য ডাবল সেঞ্চুরিটা শেষ পর্যন্ত পেলেন ৩৪ বছর ১৯৫ দিন বয়সে। পাকিস্তানের ব্যাটসম্যানদের মধ্যে হাফিজের চেয়ে বেশি বয়সে ডাবল সেঞ্চুরি করেছেন মাত্র দুজন—জহির আব্বাস ও ইউনিস খান। জহির আব্বাস ১৯৮২ সালে ভারতের বিপক্ষে ৩৫ বছর ১৪০ দিন বয়সে এবং ইউনিস ২০১৩ সালে ৩৫ বছর ২৮১ দিন বয়সে জিম্বাবুয়ের বিপক্ষে ডাবল সেঞ্চুরির পর গত অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১৩ রান করেন ৩৬ বছর ৩৩৬ দিন বয়সে। সবচেয়ে বেশি বয়সে ডাবল সেঞ্চুরির তালিকায় ইউনিসরা থাকবেন অনেক নিচে। ১৯৫১ সালে হেডিংলি টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ার-সর্বোচ্চ ২৩৬ রান করার দিন দক্ষিণ আফ্রিকার ওপেনার এরিক রোয়ানের বয়স ছিল ৪২ বছর ৭ দিন।