ডারউইনে ইরফানের সেঞ্চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়া সফরের একমাত্র তিন দিনের ম্যাচেও ভালো শুরু করেছে বিসিবি হাইপারফরম্যান্স (এইচপি) দল। কাল ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে নর্দার্ন টেরিটরি আমন্ত্রিত একাদশের বিপক্ষে প্রথম ইনিংসে ৬ উইকেটে ৩১২ রান তুলে ইনিংস ঘোষণা করেছে এইচপি।
সেঞ্চুরি পেয়েছেন ইরফান শুক্কুর। ছয়ে নেমে ১০৪ রান করে অপরাজিত ছিলেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। তাঁর ১৩৯ বলের ইনিংসে চার ১৫টি। ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ রান ওপেনার মেহেদী মারুফের। ১৩৮ বলে ৬ চার ও ২ ছক্কায় ৮৭ রান মারুফের। এইচপির বাকি ছয় ব্যাটসম্যানই ছুঁয়েছেন দুই অঙ্ক।