ডারবানে কিউই বোলারদের দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকা সর্বশেষ টেস্ট খেলেছে গত জানুয়ারিতে। এরপর আর সাদা পোশাকে মাঠে নামা হয়নি তাদের। এই দীর্ঘ বিরতিই হয়তো মরচে ফেলে দিল প্রোটিয়া ব্যাটসম্যানদের ব্যাটে। ডারবান টেস্টের প্রথম দিনের ছড়ি ঘুরিয়েছেন নিউজিল্যান্ডের বোলাররা। ২৩৬ রান তুলতেই ৮ উইকেট হারিয়ে ধুঁকছে স্বাগতিক দল।
টস জিতে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী জুটি স্থায়ী হয় মাত্র ১৪ ওভার। ৩৩ রানে স্টিভেন কুকের ফেরা দিয়ে শুরু, পুরো দিনই স্বাগতিক দলের ব্যাটসম্যানরা ড্রেসিংরুম ও উইকেটে আসা-যাওয়ায় ব্যস্ত ছিলেন। মাঝে কিছুক্ষণ আশা দেখিয়েছিলেন আগ্রাসী ভঙ্গিতে শুরু করা হাশিম আমলা (৫৩)। কিন্তু তাঁর ফেরার পর কেউ প্রতিরোধ গড়তে পারেননি। নিল ওয়াগনার নিয়েছেন ৩ উইকেট। ক্রিকইনফো।