ডালমিয়াই বিসিসিআই সভাপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সব ঠিকঠাকই হয়ে ছিল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণা। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বার্ষিক সাধারণ সভায় কাল সেটাও হয়ে গেল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিসিআইর সভাপতি নির্বাচিত হয়ে গেলেন সাবেক বিসিসিআই ও আইসিসি সভাপতি জগমোহন ডালমিয়া।
শারদ পাওয়ার শেষ পর্যন্ত মনোনয়নপত্র জমা না দেওয়ায় ডালমিয়ার সভাপতি হওয়ার পথে কোনো বাধা ছিল না। তবে সচিব পদের জন্য হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। বিজেপি নেতা অনুরাগ ঠাকুর মাত্র ১ ভোটের ব্যবধানে এন শ্রীনিবাসনপন্থী সঞ্জয় প্যাটেলকে হারিয়ে সচিব নির্বাচিত হয়েছেন। অবশ্য শ্রীনিবাসনপন্থীরাই বেশির ভাগ পদে জয়ী হয়েছেন। আদালতের নিষেধাজ্ঞা থাকায় নির্বাচনে অংশ নিতে পারেননি বিসিসিআইর সাবেক সভাপতি ও আইসিসির চেয়ারম্যান শ্রীনিবাসন। টাইমস অব ইন্ডিয়া।