ডি কক-আমলার পর ফিল্যান্ডার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যখন টস জিতলেন ফাফ ডু প্লেসি, নটিংহামের আকাশে ছিল মেঘের আনাগোনা। চিরাচরিতভাবে এখানকার উইকেট থেকে সহায়তা পান পেসাররা। তাই ডু প্লেসির ব্যাটিং বেছে নেওয়ার সিদ্ধান্তটা একটু বিস্ময়করই ছিল। মাত্র ১৮ রানে ডিন এলগারকে হারানোর পর তো মনেই হয়েছিল বোলিং না নিয়ে তিনি ভুলই করেছেন। তবে দিন শেষে শুরুর হতাশাটা হয়তো আর নেই ডু প্লেসির—৬৬ রানে ২ উইকেট খুইয়ে ফেলা দক্ষিণ আফ্রিকা দিন শেষ করেছে ৩০৯ রানে। হাতে এখনো ৪ উইকেট।
এই স্কোরে বড় অবদান কুইন্টন ডি কক ও হাশিম আমলার। এলগার ও কুনের বিদায়ের পর তৃতীয় উইকেটে ১১৩ রানের জুটি গড়েন তাঁরা। দুজনেই ফিফটির দেখা পেয়েছেন। ৭৮ রানের ইনিংসের পথে একটি মাইলফলকও ছুঁয়েছেন আমলা। প্রথম ৮ রান করার পর দক্ষিণ আফ্রিকার চতুর্থ ব্যাটসম্যান হিসেবে টেস্টের আট হাজারি ক্লাবে নাম লিখিয়েছেন। তাঁর আগে এই ক্লাবের সদস্য হয়েছেন জ্যাক ক্যালিস, গ্রায়েম স্মিথ এবং এবি ডি ভিলিয়ার্স।
শেষ সেশনে দক্ষিণ আফ্রিকার উইকেট পড়েছে চারটি, যার মধ্যে আছে ডি কক, আমলার উইকেটও। এই সেশনে রান উঠেছে ১৩০। যার বেশির ভাগই এসেছে ভারনন ফিল্যান্ডার (৫৪*) ও ক্রিস মরিসের (২৩*) ব্যাটে। ডু প্লেসি, বাভুমার বিদায়ের পর সপ্তম উইকেটে এই অবিচ্ছিন্ন জুটিতে এসেছে ৭৪ রান। দুজনের ব্যাটিং তিন শর নিচে অলআউট হওয়ার হাত থেকে দলকে তো বাঁচিয়েছেই, আশা জাগিয়েছে বড় স্কোরেরও।
ইংল্যান্ডের সফল বোলার ব্রড ৩৪ রানে নিয়েছেন ৩ উইকেট। তবে আমলার আগে এদিন মাইলফলক ছুঁয়েছেন জেমস অ্যান্ডারসন। এলগারকে আউট করে হয়ে গেছেন দেশের মাটিতে তিন শ উইকেট পাওয়া প্রথম ফাস্ট বোলার। ক্রিকইনফো।

ট্রেন্টব্রিজটেস্ট

ডিকক-আমলারপরফিল্যান্ডার

যখন টস জিতলেন ফাফ ডু প্লেসি, নটিংহামের আকাশে ছিল মেঘের আনাগোনা।চিরাচরিতভাবে এখানকার উইকেট থেকে সহায়তা পান পেসাররা।তাই ডু প্লেসির ব্যাটিং বেছে নেওয়ার সিদ্ধান্তটা একটু বিস্ময়করই ছিল।মাত্র ১৮ রানে ডিন এলগারকে হারানোর পর তো মনেই হয়েছিল বোলিং না নিয়ে তিনি ভুলই করেছেন।তবে দিন শেষে শুরুর হতাশাটা হয়তো আর নেই ডু প্লেসির—৬৬ রানে ২ উইকেট খুইয়ে ফেলা দক্ষিণ আফ্রিকা দিন শেষ করেছে ৩০৯ রানে।হাতে এখনো ৪ উইকেট।

এই স্কোরে বড় অবদান কুইন্টন ডি কক ও হাশিম আমলার।এলগার ও কুনের বিদায়ের পর তৃতীয় উইকেটে ১১৩ রানের জুটি গড়েন তাঁরা।দুজনেই ফিফটির দেখা পেয়েছেন।৭৮ রানের ইনিংসের পথে একটি মাইলফলকও ছুঁয়েছেন আমলা।প্রথম ৮ রান করার পর দক্ষিণ আফ্রিকার চতুর্থ ব্যাটসম্যান হিসেবে টেস্টের আট হাজারি ক্লাবে নাম লিখিয়েছেন।তাঁর আগে এই ক্লাবের সদস্য হয়েছেন জ্যাক ক্যালিস, গ্রায়েম স্মিথ এবং এবি ডি ভিলিয়ার্স।

শেষ সেশনে দক্ষিণ আফ্রিকার উইকেট পড়েছে চারটি, যার মধ্যে আছে ডি কক, আমলার উইকেটও।এই সেশনে রান উঠেছে ১৩০।যার বেশির ভাগই এসেছে ভারনন ফিল্যান্ডার (৫৪*) ও ক্রিস মরিসের (২৩*) ব্যাটে।ডু প্লেসি, বাভুমার বিদায়ের পর সপ্তম উইকেটে এই অবিচ্ছিন্ন জুটিতে এসেছে ৭৪ রান।দুজনের ব্যাটিং তিন শর নিচে অলআউট হওয়ার হাত থেকে দলকে তো বাঁচিয়েছেই, আশা জাগিয়েছে বড় স্কোরেরও।

ইংল্যান্ডের সফল বোলার ব্রড ৩৪ রানে নিয়েছেন ৩ উইকেট।তবে আমলার আগে এদিন মাইলফলক ছুঁয়েছেন জেমস অ্যান্ডারসন।এলগারকে আউট করে হয়ে গেছেন দেশের মাটিতে তিন শ উইকেট পাওয়া প্রথম ফাস্ট বোলার।ক্রিকইনফো।