প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাটিংটা ভালো হচ্ছিল না মোটেও। অফ স্টাম্পের বাইরের বলে দুর্বলতা ভালোই ভোগাচ্ছিল তাঁকে। ঢাকা টেস্টে দক্ষিণ আফ্রিকা দল থেকে তাই বাদই পড়ে গেলেন কুইন্টন ডি কক। এই উইকেটকিপার-ব্যাটসম্যানের জায়গায় মিরপুরে কাল টেস্ট অভিষিক্ত ডেন ভিলাসও উইকেটকিপার-ব্যাটসম্যান। আরেকটা দুঃসংবাদও শুনেছেন ডি কক। শুধু ঢাকা টেস্ট নয়, আগস্টে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও খেলা হচ্ছে না তাঁর। টেস্ট অধিনায়ক হাশিম আমলা জানিয়ে দিয়েছেন, ওই সময় দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের হয়ে ভারত সফরে পাঠানো হবে ডি কককে। ক্রিকইনফো।