ডি কক-কোহলির পর স্মিথ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুইন্টন ডি কক, বিরাট কোহলি ও স্টিভেন স্মিথ। চলতি আইপিএলে সেঞ্চুরি এই তিনজনকে রেখেছে একই কাতারে। ডি ককের ১০৮, কোহলির অপরাজিত ১০১ রানের পর টুর্নামেন্টে তিন অঙ্কের রানের দেখা পেলেন স্মিথ। তবে ৫৪ বলে তাঁর ১০১ রানের ইনিংসটিও জেতাতে পারেনি স্মিথের দল রাইজিং পুনে সুপারজায়ান্টসকে। শেষ বল পর্যন্ত রোমাঞ্চ ধরে রাখা ম্যাচে ৩ উইকেটে জিতে গেছে গুজরাট লায়নস।
৮টি চার ও ৫টি ছয়ে সাজানো স্মিথের সেঞ্চুরি ও অজিঙ্কা রাহানের ফিফটির (৫৩) সুবাদে পুনেতে স্বাগতিক দল করে ১৯৫। চ্যালেঞ্জিং এই স্কোর তাড়া করতে এসে গুজরাটকে উড়ন্ত সূচনা এনে দেন ডোয়াইন স্মিথ (৩৭ বলে ৬৩) ও ব্রেন্ডন ম্যাককালাম (২২ বলে ৪৩)। ৮ ওভারে এই জুটির ৯৩ রানই জয়ের ভিত গড়ে দেয় গুজরাটের। শেষ ওভারে জয়ের জন্য গুজরাটের দরকার ছিল ৯ রান। শেষ বলে এসেছে জয়সূচক রান। ক্রিকইনফো।