ডি ভিলিয়ার্সের বিশ্ব রেকর্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেড় যুগ পুরোনো রেকর্ড ভেঙেছিলেন কোরি অ্যান্ডারসন। কিন্তু সেই তৃপ্তি নিউজিল্যান্ডের অলরাউন্ডারের সঙ্গী হলো মাত্র ১ বছর ১৭ দিন! গত বছরের প্রথম দিনে দ্রুততম সেঞ্চুরির যে রেকর্ড গড়েছিলেন অ্যান্ডারসন, কাল তা নিজের করে নিলেন এবি ডি ভিলিয়ার্স। ৩৬ বলের সেঞ্চুরিকে পেছনে ফেললেন ৩১ বলের সেঞ্চুরিতে! ১৯ বছরের পুরোনো আরেকটি রেকর্ড কাল অতীত হয়ে গেছে এর আগেই। দ্রুততম সেঞ্চুরির আগে সনাৎ জয়াসুরিয়ার ১৭ বলে ফিফটির রেকর্ডও ভেঙেছেন ডি ভিলিয়ার্স, ফিফটি করেছেন ১৬ বলে। খুনে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক কাল ছুঁয়েছেন রোহিত শর্মার ১৬ ছক্কার রেকর্ডও। উইকেটে গিয়েছিলেন ৩৯তম ওভারে, শেষ ওভারে আউট হয়ে যখন ফিরছেন, ডি ভিলিয়ার্সের নামের পাশে ৪৪ বলে ১৪৯! ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জোহানেসবার্গে কাল দক্ষিণ আফ্রিকার রানপ্রপাতে ভেসে এসেছে আরও একগুচ্ছ রেকর্ড।