ডি ভিলিয়ার্সের শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সঙ্গে বিশাল হারের দিনে আরেকটা দুঃসংবাদও পেয়েছেন এবি ডি ভিলিয়ার্স। ৫০ ওভার বোলিং শেষ করতে বেশি সময় নেওয়ায় ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা গুনতে হয়েছে দক্ষিণ আফ্রিকার অধিনায়ককে। মাথার ওপর তাই ঝুলছে নিষেধাজ্ঞার খাঁড়া।

আজ ওয়েস্ট ইন্ডিজ ম্যাচেও এমন করলে নিষিদ্ধ হবেন এক ম্যাচ। দক্ষিণ আফ্রিকা কৌশলের আশ্রয় নিয়ে যদি অন্য কাউকে টস করতে পাঠায়! সেই উপায়ও নেই। আইসিসির নিয়মানুযায়ী, অন্য কেউ টস করলেও শাস্তি ভোগ করতে হবে নিয়মিত অধিনায়ককেই।
ডি ভিলিয়ার্স তাই বেশ চিন্তিত। আম্পায়ারকেও জিজ্ঞেস করেছিলেন ব্যাপারটা নিয়ে। কিন্তু কঠোর মনোভাবই দেখলেন আম্পায়ারের। তাঁর মনে হচ্ছে, ‘প্রত্যেক অধিনায়কই সময়ের ব্যাপারটা নিয়ে বেশ চাপে আছে।’ রয়টার্স।