ডি ভিলিয়ার্স-ঝড়ে ফাইনালে বেঙ্গালুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৯ রানেই নেই ৫ উইকেট। একটু পরেই পতন হলো ষষ্ঠ উইকেটের। জয় তখনো ৯১ রানের দূরত্বে, দূরতিক্রম্য এক পাহাড়। কিন্তু এবি ডি ভিলিয়ার্স আছেন না! কাল এবি-ঝড়েই আইপিএলের ফাইনালে পৌঁছে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
এবি উইকেটে নামার কিছুক্ষণের মধ্যেই ধ্বংসস্তূপ দলের ব্যাটিং লাইনআপ। স্টুয়ার্ট বিনিকে নিয়ে প্রথমে ভিত গড়লেন। তারপর ইকবাল আবদুল্লাহকে (৩৩) নিয়ে ৫২ বলে ৯২ রানের জুটি গড়ে জয় ছিনিয়ে নিলেন গুজরাট লায়নসের কাছ থেকে। ৪৭ বলে ৭৯ রানের ধ্বংসাত্মক ইনিংসে ৫টি করে চার ও ছক্কা মেরেছেন ডি ভিলিয়ার্স। তাঁর সামনে ম্লান হয়ে গেলেন ১৪ রানে ৪ উইকেট পাওয়া গুজরাটের ধবল কুলকার্নি।
এর আগে ডোয়াইন স্মিথের একক প্রচেষ্টায় (৪১ বলে ৭৩) ১৫৮ রান করেছিল গুজরাট। কিন্তু কাল যে ছিল ডি ভিলিয়ার্সের দিন। ক্রিকইনফো।