ডি ভিলিয়ার্স-ডুমিনির কাছেই হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্দান্ত জুটি গড়ে ম্যাচ জিতিয়ে তবেই ফিরেছেন এবি ডি ভিলিয়ার্স ও জেপি ডুমিনি। কাল মাউন্ট মনগানুইয়ে  l ক্রিকইনফো
দুর্দান্ত জুটি গড়ে ম্যাচ জিতিয়ে তবেই ফিরেছেন এবি ডি ভিলিয়ার্স ও জেপি ডুমিনি। কাল মাউন্ট মনগানুইয়ে l ক্রিকইনফো

ম্যাচ শেষে নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের প্রতিক্রিয়া, ‘দক্ষিণ আফ্রিকা আমাদের ধীরেসুস্থে শেষ করে দিয়েছে!’ আসলেই তাই। ২৩১ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে একসময় স্কোর ছিল ৪ উইকেটে ৯৭, দক্ষিণ আফ্রিকাকে তখন হার চোখ রাঙাচ্ছে। সেখান থেকে ডি ভিলিয়ার্স ও ডুমিনির দেখেশুনে খেলা ১৩৯ রানের দুর্দান্ত জুটিটিই হারিয়ে দিল নিউজিল্যান্ডকে।
অথচ এই ‘দেখেশুনে ব্যাটিং’য়েই যেন প্রবল অনাগ্রহ ছিল কিউই ব্যাটসম্যানদের। মাউন্ট মনগানুইয়ের বে ওভালে প্রথম আন্তর্জাতিক ম্যাচে স্বাগতিক ব্যাটসম্যানরা নিয়মিত বিরতিতে উইকেট ছুড়ে এলেন। ১৫৬ রানে নবম উইকেট পড়ে যাওয়ার পর স্কোর ২০০ ছাড়ানোও সংশয়ের মুখে পড়েছিল। শেষ উইকেটে লুক রনকি ও ট্রেন্ট বোল্টের ৭৪ রানের জুটি সেটি সম্ভব করে। রনকির অবশ্য আক্ষেপই সঙ্গী হয়েছে। ফিরেছেন ওয়ানডেতে নিজের প্রথম সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়ে (৮৩ বলে ৯৯, ১১টি চার ও ৩টি ছয়)।
এই ম্যাচে সবার চোখ ছিল আর একটি কারণে, প্রায় ১৬ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন ড্যানিয়েল ভেট্টোরি। ফেরাটা অবশ্য স্মরণীয় কিছু হয়নি। কোনো রান না করেই দ্বিতীয় বলে আউট হয়ে গেছেন, বোলিংয়েও থেকেছেন উইকেটশূন্য। এএফপি, ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড: ৪৫.১ ওভারে ২৩০ (গাপটিল ৫, নিশাম ১৬, ব্রাউনি ২৪, ম্যাককালাম ১৬, লাথাম ২৯, অ্যান্ডারসন ০, রনকি ৯৯, ভেট্টোরি ০, নাথান ম্যাককালাম ৬, মিলস ১, বোল্ট ২১*; স্টেইন ১/২৮, ফিল্যান্ডার ২/৩৮, মরকেল ২/৩৯, তাহির ২/৩৭, ম্যাকলারেন ২/৫৯, ডুমিনি ১/২২)।
দক্ষিণ আফ্রিকা: ৪৮.১ ওভারে ২৩৬/৪ (ডি কক ৯, হাশিম আমলা ৩৮, ডু প্লেসিস ৮, রুশো ২৬, ভিলিয়ার্স ৮৯*, ডুমিনি ৫৮*; মিলস ১/৪৭, বোল্ট ২/৪০, ভেট্টোরি ০/৪৩, নাথান ম্যাককালাম ০/৪৫, অ্যান্ডারসন ১/৩১, নিশাম ০/২৭)।