ডি সিলভা-সাঙ্গাকারা শ্রীলঙ্কার নির্বাচক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব থেকে পরশুই সরে গিয়েছেন লাসিথ মালিঙ্গা। তখনো বোঝা যায়নি, এত বড় রদবদল আসছে লঙ্কান ক্রিকেটে। নতুন অধিনায়ক দিয়ে শুরু পালাবদলের ধাক্কা লেগেছে নির্বাচক কমিটিতেও। টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে নতুন নির্বাচক কমিটি গঠন করেছে শ্রীলঙ্কা। মাত্র সাত মাস আগে সাবেক হওয়া কুমার সাঙ্গাকারাও আছেন নতুন এই কমিটিতে।
অরবিন্দ ডি সিলভার নেতৃত্বে নতুন নির্বাচক কমিটিতে সাঙ্গাকারা ছাড়াও আছেন সাবেক উইকেটকিপার-ব্যাটসম্যান রমেশ কালুভিতারানা, রণজিৎ মাদুরাসিঙ্গে ও ললিত কালুপেরুমা। আপত্কালীন এই কমিটিকে ডাকা হয়েছে শুধু বিশ্বকাপের জন্য, নির্বাচক হিসেবে সাঙ্গাকারাদের মেয়াদ শেষ হবে ৩০ এপ্রিল।