ডিআরএস নিয়ে তুলকালাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্থ টেস্টে মিচেল মার্শের এলবিডব্লু নিয়ে চাপান-উতোর কম চলছে না। মার্শ কীভাবে এলবিডব্লু হলেন—বল ট্র্যাকিং প্রযুক্তি সরবরাহকারী কোম্পানির কাছে এটির ব্যাখ্যাই দাবি করে বসল এবার ক্রিকেট অস্ট্রেলিয়া।
দাবি মেনে অবশ্য অস্ট্রেলীয়দের সঙ্গে আলোচনায়ও বসেছে প্রযুক্তিপ্রতিষ্ঠান ইগল আই। শুধু অস্ট্রেলিয়া ও ইগল আই নয়, বৈঠকে সম্প্রচার সংস্থা চ্যানেল নাইনের কর্মকর্তা, ম্যাচের আম্পায়ার ও ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটও উপস্থিত ছিলেন। গতকালই হয়ে যাওয়া বৈঠকের সিদ্ধান্ত অবশ্য এ প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি।
প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে কাগিসো রাবাদার ইনসুইঙ্গারে এলবিডব্লু হন মার্শ। ডিসিশন রিভিউ সিস্টেমের (ডিআরএস) সাহায্য নিয়েই দেওয়া হয় আউট। হক-আই প্রযুক্তি দেখায় বলটা তাঁর লেগ স্টাম্প ছুঁয়ে যেত। কিন্তু অস্ট্রেলিয়ার সাবেক দুই খেলোয়াড় মার্ক টেলর ও মার্ক ওয়াহ প্রশ্ন তোলেন হক-আই প্রযুক্তি নিয়ে। তাঁরা মনে করেন, বলটা নিশ্চিতভাবেই লেগ স্টাম্প মিস করত। দ্য এজ।