প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই টেস্টে ১৫ ক্যাচ। নিজের কীর্তিরই পুনরাবৃত্তি করলেন বিজে ওয়াটলিং। মাত্রই শেষ হওয়া শ্রীলঙ্কা সিরিজে ১৫ ক্যাচ নেওয়া নিউজিল্যান্ডের উইকেটকিপার ২০১৪ সালে ভারতের বিপক্ষেও দুই ম্যাচে ১৫ ক্যাচ নিয়েছিলেন। দুই ম্যাচের সিরিজে ওয়াটলিংয়ের মতো ১৫টি ডিসমিসাল আছে কুইন্টন ডি ককেরও। দক্ষিণ আফ্রিকান উইকেটকিপার গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে ১৪টি ক্যাচ নেওয়ার পাশাপাশি একটি স্টাম্পিংও করেছিলেন। দুই ম্যাচের সিরিজে সবচেয়ে বেশি ডিসমিসাল কামরান আকমলের। ২০০৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৬টি ডিসমিসাল (১৫ ক্যাচ ও ১ স্টাম্পিং) করেছিলেন। সব মিলিয়ে রেকর্ডটা ব্র্যাড হাডিনের। ২০১৩ সালের অ্যাশেজে পাঁচ ম্যাচে ২৯টি ক্যাচ নিয়েছিলেন অস্ট্রেলিয়ার উইকেটকিপার। হাডিন পেছনে ফেলেছিলেন স্বদেশি রডনি মার্শকে। ১৯৮২-৮৩ মৌসুমে অ্যাশেজে পাঁচ ম্যাচে ২৮টি ক্যাচ নিয়েছিলেন মার্শ।