ডিসেম্বরে নিউজিল্যান্ডে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ডিসেম্বরে নিউজিল্যান্ডে যাচ্ছে বাংলাদেশ, সেটা জানা ছিল আগেই। অবশেষে সেই সফরের চূড়ান্ত সূচিটা দিল নিউজিল্যান্ড ক্রিকেট। ২৬ ডিসেম্বর প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে বাংলাদেশের নিউজিল্যান্ড অভিযান। এ সফরে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ছাড়া দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। ২৪ জানুয়ারি শুরু দ্বিতীয় টেস্ট দিয়ে শেষ হবে মাসব্যাপী এই সফর। সূত্র: ব্ল্যাকক্যাপসডটকো।
সফর সূচি
তারিখ ম্যাচ ভেন্যু
২৬ ডিসে. ১ম ওয়ানডে ক্রাইস্টচার্চ
২৯ ডিসে. ২য় ওয়ানডে নেলসন
৩১ ডিসে. ৩য় ওয়ানডে নেলসন
৩ জানু. ১ম টি-টোয়েন্টি নেপিয়ার
৬ জানু. ২য় টি-টোয়েন্টি মাউন্ট মনগানুই
৮ জানু. ৩য় টি-টোয়েন্টি মাউন্ট মনগানুই
১২ জানু. ১ম টেস্ট ওয়েলিংটন
২০ জানু. ২য় টেস্ট ক্রাইস্টচার্চ