ডু প্লেসি চান 'বদলা'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার বছর আগের সেই কোয়ার্টার ফাইনাল এখনো কাঁটা হয়ে বিঁধে আছে ফাফ ডু প্লেসির বুকে। মিরপুরে নিউজিল্যান্ডের ২২১ রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৪ উইকেটে ১২১। আর তখনই ডু প্লেসির ভুল ডাকে সাড়া দিয়ে রানআউট হয়ে যান এবি ডি ভিলিয়ার্স। ওই ধাক্কা আর সামাল দিতে পারেনি দক্ষিণ আফ্রিকা। অলআউট হয়ে যায় ১৭২ রানে। দোষটা তাঁর ছিল বলেই আক্ষেপটাও যেন বেশি ডু প্লেসির। আর সেই আক্ষেপ ঘোচাতে এবার আরও একবার নিউজিল্যান্ডকে নকআউট প্রতিপক্ষ হিসেবে চান দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান। চান পুরোনো হিসাব-নিকাশ চুকাতে, ‘আমি চাই এবার সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে। চাই যেন আবার ওই রকম পরিস্থিতি তৈরি হয়। কিন্তু এবার ফলটা অন্য রকম হবে। এবার আমরা জিতব এবং ওরা হারবে।’ ক্রিকইনফো।