ডু প্লেসির অবসর-ভাবনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাঁর বয়স এখন ৩২। তবে ফাফ ডু প্লেসির আন্তর্জাতিক ক্যারিয়ার খুব লম্বা নয়। সেটিকে খুব বেশি টেনে নিয়ে যাওয়ার ইচ্ছাও নেই। ২০১৯ সালের বিশ্বকাপ খেলে ৩৪ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক, ‘২০১৯ বিশ্বকাপ পর্যন্ত সব ফরম্যাটের ক্রিকেটই খেলব। এরপর ক্যারিয়ারের শেষ টেনে দেব।’ ওদিকে কনুইয়ের চোট থেকে সেরে ওঠার পরও নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে অস্বীকৃতি জানিয়েছিলেন উইকেটকিপার ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। এটি নিয়ে সমালোচনাও হয়েছে খুব। কিন্তু এ নিয়ে জোর করার পক্ষে নন ডু প্লেসি, ‘আমি তাকে বলতে পারি না যে টেস্ট ক্রিকেট খেলা উচিত। কারণ সে ১২ বছর ধরে টেস্ট খেলছে আর ১০৬টি টেস্ট খেলে ফেলেছে।’ ডেকান ক্রনিকল।