ডুমিনির জোড়া আঘাত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দারুণ জুটি গড়েছিলেন মুমিনুল হক ও ইমরুল কায়েস। দলীয় ১২ রানে তামিম ইকবালের বিদায়ের পর উইকেটে এসে এই দুই ব্যাটসম্যানের স্থিতধী ব্যাটিং স্বপ্ন দেখাচ্ছিল সবাইকে। কিন্তু জুটিটা মধ্যাহ্ন বিরতির পর টিকে থাকল অল্পক্ষণই। ব্যক্তিগত ৪০ রানে জেপি ডুমিনির বলে উইকেটের পেছনে ডেন ভিলাসকে ক্যাচ দিলেন তিনি। ৬৯ রানেই থেমে গেল আশা জাগানিয়া এক জুটি।
মুমিনুল হককে খুব দ্রুতই অনুসরণ করলেন ইমরুল কায়েস। এ ক্ষেত্রেও হন্তারকের ভূমিকা ওই ডুমিনিরই। তাঁর বলে এলবি’র ফাঁদে পড়ার আগে ইমরুলের সংগ্রহ ছিল ৩০ রান।
উইকেটে জমে যাওয়া দুই ব্যাটসম্যানের বিদায়ে এই মুহূর্তে ব্যাকফুটেই বাংলাদেশ। মাহমুদউল্লাহ আর মুশফিকুর রহিমের কাঁধে এখন নতুন করে ইনিংস গড়ে তোলার গুরুদায়িত্ব। এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেটে ৮৬।