ডেবিই প্রথম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম নারী ক্রিকেটার হিসেবে ১০০টি ওয়ানডে ম্যাচ খেলেছেন, চারটি সেঞ্চুরিসহ করেছেন ৪০০০ রান। ১৯টি টেস্ট খেলা নিউজিল্যান্ড নারী দলের সাবেক অধিনায়ক ডেবি হকলি আরও একটা জায়গায় প্রথম হয়ে গেলেন—নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) ১২২ বছরের ইতিহাসে প্রথম নারী সভাপতি। আগামী তিন বছরের জন্য এনজেডসির সভাপতি নির্বাচিত হয়েছেন ডেবি। ক্রিকইনফো।