ডোপপাপী ইয়াসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়াসির শাহ
ইয়াসির শাহ

সপ্তাহ দুয়েক আগে ডোপ পরীক্ষায় ধরা পড়েন শ্রীলঙ্কান উইকেটকিপার-ব্যাটসম্যান কুশল পেরেরা। সেই রেশ কাটতে না-কাটতেই এবার আইসিসির কাছে ডোপপাপী হিসেবে শনাক্ত হলেন ইয়াসির শাহ।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলার সময় সংগৃহীত নমুনা পরীক্ষায় ‘পজিটিভ’ হয়েছেন পাকিস্তানি লেগ স্পিনার। তাঁর শরীরে নিষিদ্ধ ওষুধের উপস্থিতি পাওয়ার কথা জানিয়ে কাল আইসিসি সাময়িকভাবে নিষিদ্ধও করেছে তাঁকে। আইসিসির এক বিবৃতিতে কাল জানানো হয়েছে, ‘ডোপবিরোধী আইন ভাঙার দায়ে অভিযুক্ত শাহ। ১৩ নভেম্বরে তাঁর ডোপ পরীক্ষা হয়েছিল। নমুনাতে ক্লোরটালিডোন পাওয়া গেছে। যা বিশ্ব ডোপবিরোধী এজেন্সির নিষিদ্ধ তালিকার অনুচ্ছেদ-৫-এ থাকা নিষিদ্ধ বস্তু। সংস্থার ডোপবিরোধী নীতি অনুযায়ী ইয়াসিরকে আপাতত সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।’
ডোপের পাপে নিউজিল্যান্ড সফররত শ্রীলঙ্কা দল থেকে ছিটকে পড়েছেন পেরেরা। তবে ইয়াসির শাহকে হারানোটা পাকিস্তান ক্রিকেট দলের জন্য হবে বড় একটা ধাক্কা। বল হাতে ধার হারিয়ে ফেলা সাঈদ আজমলের জায়গাতেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ইয়াসির। হয়ে উঠেছেন দলের প্রথম পছন্দের স্পিনার। তাঁর বোলিং সাফল্যেই এক বছর আগে টেস্টে সিরিজে অস্ট্রেলিয়াকে হারিয়েছে পাকিস্তান। দুই টেস্টের সেই সিরিজে ১২ উইকেট নিয়েছিলেন ইয়াসির। এ বছর ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়েও বড় অবদান ছিল ২৯ বছর বয়সী ইয়াসিরের। ১২ টেস্টে ৭৬ উইকেট নেওয়া ইয়াসিরই পাকিস্তান দ্রুততম উইকেটের ‘ফিফটি’ ছোঁয়া বোলার (৯ টেস্টে ৫০ উইকেট)।
পাকিস্তান ক্রিকেটে ডোপসংক্রান্ত অপরাধের ইতিহাসটা পুরোনো। এর আগে ২০০৬ সালে ডোপ পরীক্ষায় ধরা পড়েছিলেন সে সময়ের দলটির দুই স্ট্রাইক বোলার—শোয়েব আখতার ও মোহাম্মদ আসিফ। পরে তাঁরা মুক্তি পান সেটি পিসিবির অভ্যন্তরীণ পরীক্ষা ছিল বলে। কিন্তু ‘মুক্তি’র জন্য ইয়াসিরকে অনেক পথ পাড়ি দিতে হবে। আইসিসির ডোপবিরোধী নিয়মানুযায়ী সাত দিনের মধ্যে ‘বি’ নমুনার ফলাফল দাবি করতে পারেন ইয়াসির। নিজের দোষ স্বীকারের জন্য পাবেন আরও সাত দিন সময়। পরের পদক্ষেপ আইসিসির ডোপবিরোধী ট্রাইব্যুনালের। দোষী প্রমাণিত হলে দুই থেকে চার বছর নিষিদ্ধ হবেন ইয়াসির। এএফপি।

ডোপপাপীইয়াসির

সপ্তাহ দুয়েক আগে ডোপ পরীক্ষায় ধরা পড়েন শ্রীলঙ্কান উইকেটকিপার-ব্যাটসম্যান কুশল পেরেরা।সেই রেশ কাটতে না-কাটতেই এবার আইসিসির কাছে ডোপপাপী হিসেবে শনাক্ত হলেন ইয়াসির শাহ।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলার সময় সংগৃহীত নমুনা পরীক্ষায় ‘পজিটিভ’ হয়েছেন পাকিস্তানি লেগ স্পিনার।তাঁর শরীরে নিষিদ্ধ ওষুধের উপস্থিতি পাওয়ার কথা জানিয়ে কাল আইসিসি সাময়িকভাবে নিষিদ্ধও করেছে তাঁকে।আইসিসির এক বিবৃতিতে কাল জানানো হয়েছে, ‘ডোপবিরোধী আইন ভাঙার দায়ে অভিযুক্ত শাহ।১৩ নভেম্বরে তাঁর ডোপ পরীক্ষা হয়েছিল।নমুনাতে ক্লোরটালিডোন পাওয়া গেছে।যা বিশ্ব ডোপবিরোধী এজেন্সির নিষিদ্ধ তালিকার অনুচ্ছেদ-৫-এ থাকা নিষিদ্ধ বস্তু।সংস্থার ডোপবিরোধী নীতি অনুযায়ী ইয়াসিরকে আপাতত সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।’

ডোপের পাপে নিউজিল্যান্ড সফররত শ্রীলঙ্কা দল থেকে ছিটকে পড়েছেন পেরেরা।তবে ইয়াসির শাহকে হারানোটা পাকিস্তান ক্রিকেট দলের জন্য হবে বড় একটা ধাক্কা।বল হাতে ধার হারিয়ে ফেলা সাঈদ আজমলের জায়গাতেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ইয়াসির।হয়ে উঠেছেন দলের প্রথম পছন্দের স্পিনার।তাঁর বোলিং সাফল্যেই এক বছর আগে টেস্টে সিরিজে অস্ট্রেলিয়াকে হারিয়েছে পাকিস্তান।দুই টেস্টের সেই সিরিজে ১২ উইকেট নিয়েছিলেন ইয়াসির।এ বছর ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়েও বড় অবদান ছিল ২৯ বছর বয়সী ইয়াসিরের।১২ টেস্টে ৭৬ উইকেট নেওয়া ইয়াসিরই পাকিস্তান দ্রুততম উইকেটের ‘ফিফটি’ ছোঁয়া বোলার (৯ টেস্টে ৫০ উইকেট)।

পাকিস্তান ক্রিকেটে ডোপসংক্রান্ত অপরাধের ইতিহাসটা পুরোনো।এর আগে ২০০৬ সালে ডোপ পরীক্ষায় ধরা পড়েছিলেন সে সময়ের দলটির দুই স্ট্রাইক বোলার—শোয়েব আখতার ও মোহাম্মদ আসিফ।পরে তাঁরা মুক্তি পান সেটি পিসিবির অভ্যন্তরীণ পরীক্ষা ছিল বলে।কিন্তু ‘মুক্তি’র জন্য ইয়াসিরকে অনেক পথ পাড়ি দিতে হবে।আইসিসির ডোপবিরোধী নিয়মানুযায়ী সাত দিনের মধ্যে ‘বি’ নমুনার ফলাফল দাবি করতে পারেন ইয়াসির।নিজের দোষ স্বীকারের জন্য পাবেন আরও সাত দিন সময়।পরের পদক্ষেপ আইসিসির ডোপবিরোধী ট্রাইব্যুনালের।দোষী প্রমাণিত হলে দুই থেকে চার বছর নিষিদ্ধ হবেন ইয়াসির।এএফপি।