ডোপপাপী কুশল পেরেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুশল পেরেরাকে দেশে ডেকে পাঠাল শ্রীলঙ্কা। ডোপ পরীক্ষায় পজিটিভ হওয়াতেই নিউজিল্যান্ড থেকে এই উইকেটকিপার-ব্যাটসম্যানকে ফিরিয়ে আনছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএসসি)। পেরেরার পজিটিভ হওয়ার খবর কাল জানা গেলেও পরীক্ষাটা হয়েছিল মাস পাঁচেক আগে। পাকিস্তানের শ্রীলঙ্কা সফরের সময়ে দৈবচয়ন ভিত্তিতে পরীক্ষা নেয় আইসিসি। ওই পরীক্ষাতেই নিষিদ্ধ দ্রব্যের উপস্থিতি ধরা পড়েছে পেরেরার নমুনায়। পেরেরার বদলি হিসেবে ডাক পেয়েছেন ওপেনার কৌশল সিলভা। উইজডেন ইন্ডিয়া।