ডোপপাপী রাজা হাসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধ মাদক কোকেন নিয়ে বিপাকে রাজা হাসান। গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক, সামনে ছিল বড় দিগন্তের হাতছানি। কিন্তু নিজেকে পুরোপুরি মেলে ধরার আগেই হারিয়ে যেতে পারেন পাকিস্তানের ২২ বছর বয়সী এই স্পিনার। কারণ ডোপ পাপ। করাচিতে পেন্টাগুলার কাপে পাঞ্জাব বাদশাহর হয়ে খেলার সময় সংগৃহীত তাঁর মূত্রনমুনায় কোকেনের অস্তিত্ব ধরা পড়েছে। পরীক্ষা হয়েছে ওয়াডা অনুমোদিত ভারতের এক পরীক্ষাগারে। দ্বিতীয় নমুনার ফল না এলেও আইনজীবীর মাধ্যমে দুই সদস্যের কমিটির কাছে বক্তব্য চাওয়া হয়েছে রাজার কাছে। সন্তোষজনক বক্তব্য না হলে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছর নিষিদ্ধ হতে পারেন ১টি ওয়ানডে ও ১০টি টি-টোয়েন্টি খেলা রাজা। ইয়াহু নিউজ।