ড্রয়েই শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষটা ঠিক রূপকথার মতো হলো না মিচেল জনসনের। কিন্তু একেবারে ম্যাড়ম্যাড়েও তো নয়। গতির ঝড় তুললেন, চতুর্থ ইনিংসে নিউজিল্যান্ডের যে দুটি উইকেট পড়ল, দুটিই তিনি পেলেন। মাঠ ছেড়ে যাওয়ার সময় নিউজিল্যান্ড ক্রিকেটাররা গার্ড অব অনার দিলেন, সতীর্থরা কাঁধে তুলে ঘুরলেন কিছুক্ষণ। জনসনকেও তো বেশ আবেগাপ্লুতই মনে হলো।
পার্থ টেস্ট অবশ্য ততক্ষণে ড্র হয়ে গেছে। আর ড্র হওয়ার পর এটাও নিশ্চিত হয়ে গেছে, তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা অস্ট্রেলিয়ার কাছেই থাকছে ট্রান্স-তাসমান ট্রফিও।
ড্র-ই যে হতে যাচ্ছে, সেটার আভাস পাওয়া গিয়েছিল দিনের অর্ধেক না যেতেই। ৭ উইকেটে ৩৮৫ তুলে অস্ট্রেলিয়া যখন দ্বিতীয় ইনিংস ঘোষণা করল, লাঞ্চের পর ঘণ্টা খানেক পেরিয়ে গেছে। নিউজিল্যান্ডের সামনে জয়ের জন্য ৪৮ ওভারে ৩২১ রানের লক্ষ্য। ম্যাচের ভাগ্যে ড্র লেখা হয়ে গেছে আগেই। জনসন বিদায়টা স্মরণীয় করে রাখার মতো কিছু করতে পারেন কি না, কৌতূহল ছিল শুধু তা নিয়েই। কিন্তু নিউজিল্যান্ডের ইনিংসের ৯ ওভার না হতেই ঝুম বৃষ্টি। আনুষ্ঠানিকতা মেনে বৃষ্টির পর আবারও খেলা হয়েছে কিছুক্ষণ, কিন্তু সেটা শুধু নিয়ম রক্ষার খাতিরে। ক্রিকইনফো।