প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চতুর্থ দিন শেষেই নিশ্চিত হয়ে গিয়েছিল একটা রেকর্ড। দক্ষিণ আফ্রিকার সঙ্গে এই প্রথম কোনো টেস্ট পঞ্চম দিনে নিয়ে যেতে পেরেছে বাংলাদেশ। কাল নিশ্চিত হয়ে গেল, মুখোমুখি নয় টেস্টে দক্ষিণ আফ্রিকার সঙ্গে প্রথম ড্রও করতে পেরেছে বাংলাদেশ। সব মিলে ৯২টি টেস্টের ১৪টিতে ড্র করতে পেরেছে বাংলাদেশ। সবচেয়ে বেশি ড্র (৩টি করে) করেছে জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ডের সঙ্গে। প্রথম ২৭টি টেস্টের মাত্র একটিতে ড্র করতে পেরেছিল বাংলাদেশ, পরের ৬৫টি টেস্টে ড্র করেছে ১৩টিতে। এর মধ্যে আটটা ড্রই আবার গত ২৩টি টেস্টে। এই বছর চারটি টেস্ট খেলে তিনটিতেই ড্র করেছে বাংলাদেশ। সবসুদ্ধ টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ড্রয়ের রেকর্ড ইংল্যান্ডের, ৯৫৯টি ম্যাচের ৩৩৯টিতেই ড্র করেছে ইংলিশরা।