ক্যারিয়ারের ২০০তম লিস্ট ‘এ’ ম্যাচ। পরশু বিকেএসপিতে মাইলফলকের সেই ম্যাচেই দুই শ রানের জুটি গড়লেন মাহমুদউল্লাহ, পেলেন সেঞ্চুরিও। সিসিএসের বিপক্ষে শেখ জামাল ধানমন্ডির মাহমুদউল্লাহ-মার্শাল আইয়ুবের ২০৩ রান লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে তৃতীয় উইকেটে সর্বোচ্চ। মাহমুদউল্লাহ-মার্শাল পেছনে ফেলেছেন সাইফ হাসান ও সালমান হোসেনকে। এবারের লিগের দ্বিতীয় রাউন্ডেই প্রাইম ব্যাংকের বিপক্ষে ১৯৫ রান করেছিলেন সিসিএসের সাইফ-সালমান জুটি। লিস্ট ‘এ’ ঢাকা প্রিমিয়ার লিগে যেকোনো উইকেটে সর্বোচ্চ জুটি মুমিনুল হক ও রোশান সিলভার। ২০১৩-১৪ মৌসুমে দোলেশ্বরের হয়ে আবাহনীর বিপক্ষে চতুর্থ উইকেটে ২৭৬ রান করেছিলেন তাঁরা। লিস্ট ‘এ’ ম্যাচে চতুর্থ উইকেটে বিশ্ব রেকর্ড এটি।
ঢাকা প্রিমিয়ার লিগে সর্বোচ্চ জুটি (লিস্ট ‘এ’)
রান উইকেট জুটি ম্যাচ ভেন্যু/মৌসুম
২৭৬ ৪র্থ মুমিনুল হক দোলেশ্বর বগুড়া
রোশান সিলভা আবাহনী ২০১৩-১৪
২১৪ ১ম মেহেদী মারুফ দোলেশ্বর মিরপুর
রনি তালুকদার কলাবাগান সিএ ২০১৪-১৫
২০৩ ৩য় মার্শাল আইয়ুব শেখ জামাল বিকেএসপি
মাহমুদউল্লাহ সিসিএস ২০১৫-১৬
১৯৫ ৩য় সাইফ হাসান সিসিএস বিকেএসপি
সালমান হোসেন প্রাইম ব্যাংক ২০১৫-১৬
১৯৩ ৩য় এনামুল হক কলাবাগান সিএ বিকেএসপি
মাহমুদুল হাসান পারটেক্স ২০১৪-১৫