ঢাকা বিভাগে রমিজ জুনিয়র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চমকটা পঞ্চম পর্বেই দিতে চেয়েছিল ঢাকা বিভাগীয় দল। সেটা না পারলেও শেষ পর্বে চমক তারা ঠিকই দিচ্ছে। ঢাকা মহানগরের বিপক্ষে ৩১ অক্টোবর থেকে শুরু শেষ ম্যাচের জন্য তারা উড়িয়ে আনছে পাকিস্তানি ব্যাটসম্যান রমিজ রাজা জুনিয়রকে।
জাতীয় লিগে প্রতি দলে একজন করে বিদেশি ক্রিকেটার খেলানোর সুযোগ থাকলেও বেশ কয়েক বছর ধরেই কোনো দল বিদেশি ক্রিকেটার আনছে না। এবার ব্যতিক্রম ঘটাল ঢাকা বিভাগ। অধিনায়ক মোহাম্মদ শরীফ কাল জানালেন, ‘ইংল্যান্ডে একই লিগে খেলার সুবাদে রমিজ জুনিয়রের সঙ্গে পরিচয়। বেশ কয়েক দিন ধরে চেষ্টার পর তাকে জাতীয় লিগে খেলানোর ব্যবস্থা করতে পেরেছি। আমাদের হয়ে শেষ ম্যাচে খেলতে আজ রাত বা পরশু ঢাকায় চলে আসবে ও।’
৬২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা অফ স্পিনার-ব্যাটসম্যান রমিজ পাকিস্তানের হয়ে খেলেছেন দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ।
২৮ বছর বয়সী এই ক্রিকেটার ঢাকার ঘরোয়া ক্রিকেটেও খেলে গেছেন।