ঢাকায় ওয়ালশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ দলের নতুন বোলিং কোচ কোর্টনি ওয়ালশ এখন ঢাকায়। জ্যামাইকা থেকে নিউ ইয়র্ক ও আবুধাবি হয়ে আজ রাত ৯টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছেছেন সাবেক এই ক্যারিবীয় ফাস্ট বোলার।
নির্ধারিত সময়ের ১ ঘণ্টা ১০ মিনিট পর ঢাকায় পৌঁছে লাগেজ পেতেও দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে ওয়ালশকে। ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের পেস বোলিং কোচ হয়েছে তাঁকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।