ঢাকার ঘটনায় মরগানের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার এক রেস্তোরাঁয় নৃশংস জঙ্গি হামলার পর অক্টোবরে ইংল্যান্ড দলের বাংলাদেশে আসা নিয়ে তৈরি হয়েছে সংশয়। এ ঘটনায় ইংল্যান্ড দলের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক এউইন মরগান বেশ উদ্বিগ্ন।
তিন মাস পর ইংলিশ দল দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে বাংলাদেশে আসবে কি না, বিষয়টি ইসিবির ওপরই ছেড়ে দিচ্ছেন উদ্বিগ্ন মরগান, ‘এ মুহূর্তে এটা বিরাট চিন্তার বিষয়। বড় সিদ্ধান্ত আমরা সব সময় ইসিবির ওপর ছেড়ে দিই। তারা প্রতিবেদন লেখে, পর্যবেক্ষণ করতে লোক পাঠায়। যদি নিরাপদ হয়, তবে সেখানে যেতে ইচ্ছুক নাকি অনিচ্ছুক, জানতে চাওয়া হয় খেলোয়াড়দের কাছে। তবে অবশ্যই এ মুহূর্তে এটা চিন্তার বিষয়।’
নিরাপত্তা পরিস্থিতি সন্তোষজনক না হলে সিরিজটি যদি নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হয়, খেলবে ইংল্যান্ড? মরগানের কূটনৈতিক উত্তর, ‘যদি পরিস্থিতি সে রকম হয়, তা হলে হতে পারে।’ ক্রিকইনফো।