ঢাকার সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেট্রোপলিশ প্রথম বিভাগ ক্রিকেট নাম নিয়ে ১৯৭৪-৭৫ মৌসুমে শুরু হয় ঢাকার শীর্ষ ক্রিকেট প্রতিযোগিতা। প্রথম মৌসুমে চ্যাম্পিয়ন হয় আবাহনী। প্রথম বিভাগটা প্রিমিয়ার লিগে রূপান্তরিত হয় ১৯৮৭-৮৮ মৌসুমে। ৪১ বছরের পুরোনো প্রতিযোগিতা, কিন্তু লিগ হয়েছে ৩৯ বার। ২০০৩-০৪ ও ২০১৩-১৪ মৌসুম হারিয়ে গেছে ক্যালেন্ডারের পাতা থেকে। ঢাকা শীর্ষ ক্রিকেট লিগটা সবচেয়ে বেশি ১৭ বার জিতেছে আবাহনী। তারা দু-দুবার লিগ জয়ের হ্যাটট্রিকও করেছে। দ্বিতীয় সর্বোচ্চ ৯ বার চ্যাম্পিয়ন মোহামেডান। ৬ বার লিগ জিতেছে বিমান। এদের মধ্যে আবাহনী দুবার এবং মোহামেডান ও বিমান একবার করে যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছে। এ ছাড়া চ্যাম্পিয়ন হয়েছে ভিক্টোরিয়া (৪), ওল্ড ডিওএইচএস (২), ব্রাদার্স (১), গাজী ট্যাংক (১) ও প্রাইম ব্যাংক (১)।