ঢাকায় আফগানিস্তান দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে আগেও এসেছে তারা। তবে কাল বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানো আফগানিস্তান ক্রিকেট দলের জন্য এবারের সফরটা অন্য রকম। বাংলাদেশের বিপক্ষে এবারই যে প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এল তারা l প্রথম আলো
বাংলাদেশে আগেও এসেছে তারা। তবে কাল বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানো আফগানিস্তান ক্রিকেট দলের জন্য এবারের সফরটা অন্য রকম। বাংলাদেশের বিপক্ষে এবারই যে প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এল তারা l প্রথম আলো

পুলিশের গাড়ির সারি, নিরাপত্তাবাহিনীর তত্পরতা, বিসিবি কর্মকর্তাদের ব্যতিব্যস্ততা—আফগানিস্তান সিরিজের আঁচ বেশ টের পাওয়া গেল কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। আফগানদের বিপক্ষে এ সিরিজটাকে বলা হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের আগে মাঠে ও মাঠের বাইরে মহড়া। মহড়ার মূল পর্ব শুরু হয়ে গেছে কাল থেকেই।

আফগানিস্তান দল ঢাকায় এসে পৌঁছেছে কাল বিকেল সাড়ে চারটায়। তারা অবশ্য দেশ ছেড়েছে আরও আগে। প্রায় দুই সপ্তাহ ভারতে অনুশীলন শেষে ১৭ সদস্যের আফগান দল এসেছে বাংলাদেশে। এখন তাঁদের মাঠে নামার অপেক্ষা।

বাংলাদেশের সঙ্গে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে আসা দলটি আজ সকালে মিরপুরে অনুশীলন করবে। কাল ফতুল্লায় বিসিবি একাদশের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে তারা। রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডে।

আফগানিস্তান দল: আসগর স্টানিকজাই (অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ, রহমত শাহ, মিরওয়েজ আশরাফ, দৌলত জাদরান, সামিউল্লাহ শেনওয়ারি, মোহাম্মদ নবী, রশিদ খান, হাসমতউল্লাহ শাইদি, ফরিদ আহমেদ, আমির হামজা, নাজিবুল্লাহ জাদরান, নওরোজ মঙ্গল, নাভিনুল হক, করিম জানাত, সাব্বির নুরি ও ইহসানউল্লাহ জানাত।