ঢাকায় এসে গেইল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিস গেইল
ক্রিস গেইল

বাংলাদেশের বিমানে ওঠার আগেই ‘বায়না’ দিয়ে রেখেছেন ক্রিস গেইল। বাংলাদেশ প্রিমিয়ার লিগে আরেকটি সেঞ্চুরির বায়না! জ্যামাইকা থেকে ৩৬ ঘণ্টার বিমানভ্রমণে কাল সন্ধ্যায় ঢাকায় পৌঁছেই গেইল বললেন এবারও ছক্কার ফুলঝুরি ছোটাবেন। টি-টোয়েন্টির শৌর্যের প্রতীক বিপিএলে খেলবেন বরিশাল বুলসের হয়ে। বিমানবন্দরে টি-টোয়েন্টি ইতিহাসের সবচেয়ে বেশি রান, সবচেয়ে বেশি সেঞ্চুরি ও সবচেয়ে বেশি ছক্কার মালিককে জিজ্ঞেস করা হয়েছিল, আপনার পরিকল্পনা কী? ‘কী আবার, ছক্কা হাঁকানো!’—গেইলের সোজাসাপ্টা জবাব। ভক্তদের উদ্দেশে টি-টোয়েন্টির ক্যারিবিয়ান ফেরিওয়ালার বার্তা, ‘আমি এসে গেছি বাংলাদেশ। আমি শহরে এসে গেছি। আপনাদের সঙ্গে দেখা হবে ছক্কায়।’ টি-টোয়েন্টিতে যাঁর নামের পাশে ৫৮৬ ছক্কা, তিনি তো ছক্কার প্রতিশ্রুতিই দেবেন!