ঢাকায় মুক্ত বাতাসে নিউজিল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ২৪ আগস্ট পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসে পৌঁছেছে নিউজিল্যান্ড। এরপর থেকেই হোটেলে তিন দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে ছিল তারা। দুই দফা করোনা পরীক্ষা শেষে আজ প্রথমবারের মতো অনুশীলনে যোগ দিয়েছে টম ল্যাথামের দল। মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আজ দুপুরে অনুশীলন করেছে তারা। দলের আগেই ঢাকায় আসা ফিন অ্যালেন করোনা পজিটিভ হওয়ায় অনুশীলনে যোগ দিতে পারেননি এখনো।
১ / ৬
২৪ আগস্ট ঢাকায় আসার পর আজ প্রথমবার অনুশীলনে নিউজিল্যান্ড দল
শামসুল হক
২ / ৬
ফুটবল ছাড়া গা গরম হয় নাকি!
শামসুল হক
৩ / ৬
ইংল্যান্ড থেকে 'দ্য হানড্রেড' খেলে আগেই ঢাকায় এসেছিলেন কলিন ডি গ্র্যান্ডহোম। ফিন অ্যালেন করোনা পজিটিভ হওয়ায় এখনো হোটেল রুমে বন্দী, তবে ডি গ্র্যান্ডহোম (বাঁয়ে) অনুশীলনে এসেছেন প্রথম দিনই।
শামসুল হক
৪ / ৬
ম্যাচেও দেখা যাবে টম ব্লান্ডেলের এমন রিভার্স স্কুপ?
শামসুল হক
৫ / ৬
ডগ ব্রেসওয়েল ও স্কট কুগেলেইন- বোলিংয়ের সঙ্গে অবদান রাখতে হবে তো ব্যাটিংয়েও!
শামসুল হক
৬ / ৬
অনুশীলনেও টম ল্যাথামদের (বাঁয়ে) মুখে দেখা গেল মাস্ক
প্রথম আলো