তদন্তে পাকিস্তানের বাংলাদেশ সফর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলের বিশ্বকাপ ব্যর্থতার কারণ অনুসন্ধানে পর্যালোচনা কমিটি গঠন করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই কমিটির কাজের পরিধি বাড়িয়ে দিল পাকিস্তানের বাংলাদেশ সফর। পরশু বাংলাদেশ সফরটাকেও কমিটির কাজের আওতায় এনেছে পিসিবি। কেন বাংলাদেশে সীমিত ওভারের ক্রিকেট সিরিজে লজ্জাজনক হার হলো সেটির কারণ খুঁজে বের করার পাশাপাশি কীভাবে উন্নতি আনা যায় পারফরম্যান্সে, সে বিষয়েও পরামর্শ দেবে কমিটি। এএফপি।