তবু বড় জয়ই দ. আফ্রিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ানডেতে জিম্বাবুয়ে সর্বশেষ দক্ষিণ আফ্রিকাকে অলআউট করেছিল ১৯৯৯ বিশ্বকাপে। ১৫ বছর পর গতকাল আবার সেই কৃতিত্ব দেখাল জিম্বাবুইয়ান বোলাররা। প্রথম ম্যাচে ৩ উইকেটে ৩০৯ রান করা দক্ষিণ আফ্রিকা কাল দ্বিতীয় ম্যাচে ২৫৭ রানে অলআউট। এ নিয়ে ৩৪ ম্যাচে মাত্র তৃতীয়বার দক্ষিণ আফ্রিকা অলআউট হলো জিম্বাবুয়ের বিপক্ষে। কন্ডিশনের সুবিধা কাজে লাগানো এবং বোলার-ফিল্ডার ব্যবহারে অধিনায়ক এলটন চিগুম্বুরার বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তের সুবাদে ২ বল বাকি থাকতে সফরকারীদের সব কটি উইকেট তুলে নিতে সক্ষম হয়েছে জিম্বাবুয়ে।
তবে ব্যাটিং-ব্যর্থতায় বোলারদের এই সাফল্য শেষ পর্যন্ত ম্লানই। ৬১ রানের জয়ে একমাত্র টেস্টের পর তিন ম্যাচের সিরিজটাও নিজেদের করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ৬৮ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলেছিল জিম্বাবুয়ে। শন উইলিয়ামসের হাফ সেঞ্চুরির (৫৫) পরও তাই অলআউট হয়ে গেছে ১৯৬ রানে। দক্ষিণ আফ্রিকার ইনিংসেও হাফ সেঞ্চুরি একটিই—ডু প্লেসিও করেছেন ঠিক ৫৫। তথ্যসূত্র: ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা: ৪৯.৪ ওভারে ২৫৭ (ডু প্লেসি ৫৫, মিলার ৪৫, ডি কক ৩৮, ডুমিনি ৩৬, পারনেল ২৪, অ্যাবট ২৩; উইলিয়ামস ২/৩৭, উতসেয়া ২/৩৯, নিয়ুম্বু ২/৪৪, ভিটোরি ২/৫৭, মাদজিভা ১/২৭)। জিম্বাবুয়ে: ৪৯.১ ওভারে ১৯৬ (উইলিয়ামস ৫৫, মাদজিভা ২৫, ভিটোরি ২০*; ম্যাকলারেন ৩/২১, পারনেল ৩/২৮, তাহির ২/২৬, ফাঙ্গিসো ১/৩৪, ডুমিনি ১/৫৮)।
ফল: দক্ষিণ আফ্রিকা ৬১ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: ওয়েইন পারনেল