তবু মনে রাখতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্বাভাস ছিল একতরফা ম্যাচের। হোবার্টের বেলেরিভ ওভালে কাল সেটাই হলো। শ্রীলঙ্কা-স্কটল্যান্ড ম্যাচে ছিটেফোঁটা প্রতিদ্বন্দ্বিতাও হলো না। ১৪৮ রানে হেরে বিশ্বকাপে টানা ১৩তম পরাজয় উপহার পেল স্কটল্যান্ড। প্রতিদ্বন্দ্বিতাহীন ম্যাচটিকে তবু মনে রাখবে ক্রিকেট ইতিহাস। এই ম্যাচেই যে ওয়ানডে ক্রিকেটের নতুন দিগন্ত খুলেছে! ওয়ানডে ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা চার ইনিংসে সেঞ্চুরি পেয়েছেন কুমার সাঙ্গাকারা।
টস জিতে ব্যাট নিয়ে লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসই ইতিহাস গড়ার পথ করে দিয়েছেন সাঙ্গাকারাকে। সাঙ্গাকারা ক্রিজে এসেছিলেন ইনিংসে ষষ্ঠ ওভারে ওপেনার লাহিরু থিরিমান্নের বিদায়ের পর। ওপাশে ছিলেন পুরোনো সঙ্গী তিলকরত্নে দিলশান। মেলবোর্নে বাংলাদেশের বিপক্ষে অবিচ্ছিন্ন ২১০ রান করা এই জুটি এবার করলেন ১৯৫ রান। মেলবোর্নের ওই ম্যাচের মতোই কালও সেঞ্চুরি পেয়েছেন দুজনই। ওয়ানডে ক্যারিয়ারের ২২তম সেঞ্চুরি পেয়েছেন দিলশান, সাঙ্গাকারা ২৫তম।
৩৪তম ওভারের পঞ্চম বলে সিঙ্গেল নিয়ে দিলশানের সেঞ্চুরি, ঠিক পরের বলেই ডাবলস নিয়ে সেঞ্চুরি পুরো সাঙ্গাকারার। পরের ওভারে ব্যাটিং পাওয়ার প্লে নিতেই অবশ্য খেই হারায় শ্রীলঙ্কা। তিন ওভারের মধ্যেই দুই সেঞ্চুরিয়ানসহ আউট মাহেলা জয়াবর্ধনেও। তিনজনই শিকার মিডিয়াম পেসার জশ ডেভির। এই ৩ উইকেটসহ ১৪ উইকেট নিয়ে আপাতত উইকেটশিকারিদের তালিকায় সবার ওপরে স্কটিশ মিডিয়াম পেসার। শ্রীলঙ্কার ইনিংসে এরপর বড় অবদান বলতে অধিনায়ক ম্যাথুসের ২১ বলের ঝোড়ো ৫১ রান। ৬টি ছয় মেরেছেন ম্যাথুস যার ৪টিই ম্যাট ম্যাচানের টানা চার বলে। শেষের দিকে নিয়মিত উইকেট হারানো লঙ্কানরা শেষ পর্যন্ত করে ৯ উইকেটে ৩৬৩।
দ্বিতীয় বলেই আগের ম্যাচের সেঞ্চুরিয়ান কাইল কোয়েটজারকে হারিয়ে ফেলা স্কটল্যান্ড শেষ পর্যন্ত করেছে ২১৫। ইনিংসের ‘হাইলাইটস’ বলতে চতুর্থ উইকেটে প্রেস্টন মমসেন ও ফ্রেডি কোলম্যানের ১১৮ রানের জুটি। পরশু হোবার্টেই অস্ট্রেলিয়ার ম্যাচ দিয়েই বিশ্বকাপ শেষ হবে স্কটল্যান্ডের। তথ্যসূত্র: স্টার স্পোর্টস ও ক্রিকইনফো।

স্কোরকার্ড
টস: শ্রীলঙ্কা
শ্রীলঙ্কা
রান বল ৪ ৬
থিরিমান্নে ক মমসেন ব ইভানস ৪ ২১ ০ ০
দিলশান ক ম্যাকলাউড ব ডেভি ১০৪ ৯৯ ১০ ১
সাঙ্গাকারা ক ক্রস ব ডেভি ১২৪ ৯৫ ১৩ ৪
জয়াবর্ধনে ক ম্যাকলাউড ব ডেভি ২ ৬ ০ ০
ম্যাথুস ক কোলম্যান ব ম্যাচান ৫১ ২১ ১ ৬
কুশল ক ম্যাকলাউড ব টেলর ২৪ ১৩ ২ ২
থিসারা ক কোলম্যান ব বেরিংটন ৭ ১১ ০ ০
প্রসন্ন ক কোলম্যান ব ইভানস ৩ ৫ ০ ০
কুলাসেকারা অপরাজিত ১৮ ১৭ ১ ১
মালিঙ্গা ক লিস্ক ব বেরিংটন ১ ৩ ০ ০
চামিরা অপরাজিত ১২ ৯ ১ ০
অতিরিক্ত (লেবা ৩, ও ১০) ১৩
মোট (৫০ ওভারে, ৯ উইকেটে) ৩৬৩
উইকেট পতন: ১-২১, ২-২১৬, ৩-২৪৪, ৪-২৪৪, ৫-২৮৯, ৬-৩২৬, ৭-৩২৮, ৮-৩৩১, ৯-৩৩৬।
বোলিং: টেলর ১০-০-৪৬-১, ইভানস ১০-০-৭২-২ (ও ৩), ডেভি ৮-০-৬৩-৩ (ও ৫), বেরিংটন ৬.১-০-৩১-২, লিস্ক ৭-০-৬৩-০, কোয়েটজার ৪.৫-০-৩৯-০, ম্যাচান ৪-০-৪৬-১ (ও ১)।
স্কটল্যান্ড
কোয়েটজার ক ও ব মালিঙ্গা ০ ২ ০ ০
ম্যাকলাউড ব কুলাসেকারা ১১ ২১ ০ ০
ম্যাচান এলবিডব্লু ব দিলশান ১৯ ৩১ ১ ০
মমসেন ক থিরিমান্নে ব থিসারা ৬০ ৭৫ ৭ ০
কোলম্যান ক থিসারা ব কুলাসেকারা ৭০ ৭৪ ৭ ০
বেরিংটন ক কুলাসেকারা ব চামিরা ২৯ ২২ ২ ২
লিস্ক ক সাঙ্গাকারা ব কুলাসেকারা ২ ৭ ০ ০
ক্রস ক সাঙ্গাকারা ব চামিরা ৭ ১০ ০ ০
টেলর ক থিসারা ব মালিঙ্গা ৩ ৬ ০ ০
ডেভি ক থিরিমান্নে ব চামিরা ৪ ৭ ০ ০
ইভানস অপরাজিত ১ ৫ ০ ০
অতিরিক্ত (লেবা ২, ও ৬, নো ১) ৯
মোট (৪৩.১ ওভারে অলআউট) ২১৫
উইকেট পতন: ১-০, ২-২৬, ৩-৪৪, ৪-১৬২, ৫-১৮৯, ৬-১৯২, ৭-২০০, ৮-২০৯, ৯-২১০, ১০-২১৫।
বোলিং: মালিঙ্গা ৯-০-২৯-২ (ও ২), কুলাসেকারা ৭-০-২০-৩ (ও ১), থিসারা ৭-০-৪১-১ (ও ২), দিলশান ৫-০-১৫-১, প্রসন্ন ৮-০-৫৭-০, চামিরা ৭.১-০-৫১-৩ (নো ১, ও ১)।
ফল: শ্রীলঙ্কা ১৪৮ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: কুমার সাঙ্গাকারা।

সংখ্যায় সংখ্যায়
৫০০
প্রথম উইকেটকিপার হিসেবে ওয়ানডেতে ৫০০ ডিসমিসাল পেলেন কুমার সাঙ্গাকারা
১
দিলশান-সাঙ্গাকারার জুটিতে টানা তিন ইনিংসে ১০০ রানের বেশি এল। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম কোনো জুটি টানা তিন ইনিংসে সেঞ্চুরি পেল।
৩৬৩
হোবার্টে ওয়ানডে সর্বোচ্চ। বিশ্বকাপে শ্রীলঙ্কার দ্বিতীয় সর্বোচ্চ। স্কটল্যান্ডের বিপক্ষে কোনো দলের সর্বোচ্চ।
২০
অ্যাঞ্জেলো ম্যাথুসের ২০ বলের ফিফটি বিশ্বকাপে শ্রীলঙ্কার দ্রুততম।