তবু রানপাহাড়ে ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিফটির পর অ্যালিস্টার কুক l ছবি: ক্রিকইনফো
ফিফটির পর অ্যালিস্টার কুক l ছবি: ক্রিকইনফো

১ উইকেটে ১৯১ রান থেকে মুহূর্তেই ৫ উইকেটে ২২৯। দিনের মাঝের সেশনটায় ১৩ ওভারের মধ্যে ইংল্যান্ডের ৪ উইকেট নেই! অন্য যেকোনো সময় হলে হয়তো বোলারদের এমন পারফরম্যান্স স্বস্তিই দিত ভারত অধিনায়ক ধোনিকে। কিন্তু এর আগে ব্যাট হাতে নিদারুণ ব্যর্থতায় ওভালে ধোনির স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ ছিল না! তা ছাড়া দিন শেষে ভারতীয় বোলারদের সেই সাময়িক অর্জনও ঢাকা পড়ে গেছে জো রুট-বাটলারের ব্যাটে। ওই ধাক্কার পরেও তাই ওভালে রানপাহাড়ে ইংল্যান্ড। দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৭ উইকেটে ৩৮৫ রান। এরই মধ্যে ইংল্যান্ড এগিয়ে ২৩৭ রানে। হাতে আছে আরও তিনটি উইকেট। ভারতের আতঙ্ক হয়ে ৯২ রান নিয়ে এখনো উইকেটে আছেন রুট।
দিনের দ্বিতীয় ওভারেই রবসনের স্টাম্প উপড়ে ফেলেন বরুণ অ্যারন। তবে দ্বিতীয় উইকেটে গ্যারি ব্যালান্সের সঙ্গে ১২৫ রানের জুটি গড়ে সেই ধাক্কা সামাল দেন অধিনায়ক অ্যালিস্টার কুক। মধ্যাহ্ন বিরতির আগেই শেষ বলে ভারতের প্রথম ইনিংসের স্কোর ছুঁয়ে ফেলেন তাঁরা। তবে অ্যারনের দ্বিতীয় শিকার হয়ে কুক ফিরে যাওয়ার পরই ওই ব্যাটিং-ধস। ব্যালান্সকে আউট করে সিরিজে প্রথম উইকেট পান অশ্বিন। পরে মঈন আলীকেও বোল্ড করেছেন তিনি। মাঝে বেলকে ফেরান ইশান্ত শর্মা। এরপর পাল্টা প্রতিরোধ গড়ে রুট-বাটলারের ৮০ রানের জুটি। শেষ বিকেলে আরও দুই উইকেট পড়লেও রুটের ঝোড়ো গতির ব্যাটিংয়ে বড় লিডই পেয়ে গেছে ইংল্যান্ড। জর্ডানকে সঙ্গে নিয়ে অষ্টম উইকেটে রুট গড়েছেন অবিচ্ছিন্ন ৬৭ রানের জুটি। তাতে জর্ডানের অবদান মাত্র ১৯ রান। স্টার স্পোর্টস ১