প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাম ঘোষণা হয়ে গেছে। এখন যাত্রা শুরুর অপেক্ষা। আসছে ১৬ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে অধিনায়ক হিসেবে পথচলা শুরু জেসন হোল্ডারের। যদি না চোট-টোট বাধিয়ে ফেলেন! ডারবানে যখন টস করবেন সেদিন সমৃদ্ধ ঐতিহ্যের দলটির রেকর্ড বইয়ের একটা পাতায় নাম লেখা হয়ে যাবে হোল্ডারের। বারবাডিয়ান ফাস্ট বোলারের বয়স হবে সেদিন ২৩ বছর ৭২ দিন, লয়েড-রিচার্ডস-রিচার্ডসনদের উত্তরসূরি হবেন ওয়েস্ট ইন্ডিজের সর্বকনিষ্ঠ ওয়ানডে অধিনায়ক। এখন সবচেয়ে কম বয়সী ক্যারিবিয়ান ওয়ানডে অধিনায়ক রামনরেশ সারওয়ান। ২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে চোটে ছিটকে পড়া ব্রায়ান লারার জায়গায় নেতৃত্ব দিয়েছিলেন সারওয়ান, প্রথম টস করেছিলেন ২৩ বছর ৩০০ দিন বয়সে। হোল্ডার যাঁর কাছ থেকে দায়িত্ব পাচ্ছেন, সেই ব্রাভো প্রথমবার নেতৃত্ব দিয়েছিলেন ২৪ বছর ৫৮ দিন বয়সে।