তাঁদের তারা
পরশু দুবাইয়ে এক অনুষ্ঠানে এক মঞ্চে উঠেছিলেন চার গ্রেট—কপিল দেব, ইয়ান বোথাম, শেন ওয়ার্ন ও ওয়াসিম আকরাম। সেখানে নানা আলাপের ফাঁকে তাঁরা বেছে নিয়েছেন তাঁদের দেখা সেরাদের-



কপিল দেব
যাদের বিপক্ষে খেলেছি, এর মধ্যে আমার কাছে ভিভই সেরা। ভিভকে শুধু ক্রিকেট দিয়ে মাপলে চলবে না। ক্রিকেটের চেয়েও বেশি ছিল ও যেভাবে খেলাটা খেলত আর ওর শরীরী ভাষা। সব সময়ই ভিভের উইকেট পেতে চেয়েছি।

ইয়ান বোথাম
ক্রিকেটের সব সংস্করণেই সন্দেহাতীতভাবে আমার দেখা সেরা খেলোয়াড় ভিভ রিচার্ডস। মনে হয় না ওর চেয়ে ভালো আর কেউ আছে। অফ সাইডে ফিল্ডার বোঝাই করে ওকে অফ স্টাম্পের বাইরে বল করুন, ও লেগ সাইডে ফ্লিক করে গ্যালারিতে পাঠিয়ে দেবে।

শেন ওয়ার্ন
যঁাদের বিপক্ষে খেলেছি, তাঁদের মধ্যে টেন্ডুলকারই সেরা। যে চাপ নিয়ে ও খেলেছে, ফাস্ট ও স্পিন দুই ধরনের বোলিংই বোঝার ওর যে ক্ষমতা-সত্যিই অসাধারণ। ক্রিকেটের জন্যই ওকে পাওয়া বড় কিছু ছিল।

ওয়াসিম আকরাম
আমার ক্যারিয়ারের শুরুর দিকে ছিলেন ভিভ রিচার্ডস ও লিটল মাস্টার সুনীল গাভাস্কার। তাঁকে মাত্র একবার আউট করেছিলাম। নব্বইয়ের দশকে পেয়েছি লারা ও টেন্ডুলকারকে।
তথ্যসূত্র: দ্য খালিজ টাইমস।