সবচেয়ে বেশি ম্যাচ ও বেশি সময় দলের বাইরে থাকার বাংলাদেশের রেকর্ড গড়ে কাল আবার ওয়ানডে খেললেন মোশাররফ হোসেন। ৮ বছর ২০১ দিন দলের বাইরে ছিলেন এই বাঁহাতি স্পিনার। সময়ের হিসাবে ওয়ানডে দলের বাইরে থাকার এই রেকর্ডে ক্রিকেট-বিশ্বে মোশাররফের ওপরে আছেন মাত্র ছয়জন। ১১ বছর ৩৩১ দিন পর ফিরে যেখানে সবার ওপরে নিউজিল্যান্ডের জেফ উইলসন। মাত্র ছয়টি ওয়ানডে খেলা কিউই অলরাউন্ডার ১৯৯৩ সালের পর আবার ৫০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন ২০০৫ সালে। দুই ম্যাচ খেলেই অবশ্য ওয়ানডে ক্যারিয়ারের যতি পড়ে যায় উইলসনের। ২৭১ ম্যাচ মিস করে ম্যাচের হিসাবেও সবার ওপরে উইলসন, ১৪৫ ম্যাচ নিয়ে মোশাররফের জায়গা ২১ নম্বরে।
ওয়ানডেতে বেশি দিন পর প্রত্যাবর্তন
১১ বছর ৩৩১ দিন
জেফ উইলসন, নিউজিল্যান্ড,১৯৯৩-২০০৫
১১ বছর ৩০ দিন
অ্যান্ডারসন কামিন্স, ও. ইন্ডিজ/কানাডা, ১৯৯৫-২০০৭
১০ বছর ২০৭ দিন
শন উডাল, ইংল্যান্ড, ১৯৯৫-২০০৫
১০ বছর ১৬৯ দিন
ফ্লয়েড রেইফার, ও. ইন্ডিজ, ১৯৯৯-২০০৯
৯ বছর ২৬৬ দিন
ওয়েন লারকিনস, ইংল্যান্ড, ১৯৮০-১৯৮৯