তাঁদের লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডি সিলভা ও কামরুল
ডি সিলভা ও কামরুল

জয়ের উচ্ছ্বাস তো ছিলই। পরশু প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে জয়ের পর কামরুল ইসলাম উচ্ছ্বসিত ছিলেন একটি ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতায় জয়ের সম্ভাবনা তৈরি হওয়ায়ও, ‘আমি তো চাতুকে (চতুরাঙ্গা ডি সিলভা) ধরে ফেলেছি!’ ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে ৭ ম্যাচ শেষে ভিক্টোরিয়ার শ্রীলঙ্কান স্পিনার চতুরাঙ্গার উইকেট ছিল ১৯টি, কামরুলের ১৩টি। এখন ১২ ম্যাচ শেষে দুজনের উইকেট হয়ে গেল সমান ২৩টি। দুজনই এ মুহূর্তে লিগে যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারি। এমনিতে দুজন ঘনিষ্ঠ বন্ধু। এখন তাঁদের লড়াই একে অপরকে ছাড়িয়ে যাওয়ার। লঙ্কান বাঁহাতি স্পিনারকে নিয়ে কামরুলের রসিকতা, ‘চাতুকে শ্রীলঙ্কায় পাঠিয়ে দেব, যাতে প্রিমিয়ার লিগে আমি সর্বোচ্চ উইকেটশিকারি হতে পারি!’ শুনে চতুরাঙ্গা তো হেসেই বাঁচেন না, ‘ও যদি সর্বোচ্চ উইকেটশিকারি হয়, তাতে আমিই বেশি খুশি হব।’ প্রকৃত বন্ধুর মতোই কথা চতুরাঙ্গার মুখে!