তাঁদের ৩ রানের আক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুর রাজ্জাক ও তানভীর হায়দার
আবদুর রাজ্জাক ও তানভীর হায়দার

রাজ্জাকের মতো ৯৭ রানে আউট হয়েছেন রংপুরের তানভীর হায়দারও। সিলেটে দ্বিতীয় স্তরের ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে তাঁর দল রংপুর প্রথম ইনিংসে অলআউট হয়েছে ৩৫৫ রানে। ম্যাচের প্রথম দিন কাঁধে চোট পেয়ে ঢাকায় ফিরে যাওয়ায় ব্যাট করেননি লিটন দাস। ষষ্ঠ উইকেটে ধীমান ঘোষকে (৮৬) নিয়ে ১৩৩ রান যোগ করেছেন তানভীর। চট্টগ্রামের অভিষিক্ত পেসার ইয়াসির আরাফাত পেয়েছেন ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১৫১ রান তুলে ১৬৪ রানে এগিয়ে গেছে চট্টগ্রাম।

বৃষ্টিতে পুরো দ্বিতীয় দিন ভেসে যাওয়ার পর কাল রাজশাহীতে রাজশাহী-সিলেট ম্যাচে খেলা হয়েছে ৬২.৩ ওভার। রাজশাহীকে ১৯৯ রানে অলআউট করলেও ৫৭ রান তুলতেই ৫ উইকেট হারিয়েছে সিলেটও। বগুড়ায় দুই ঢাকার ম্যাচে টানা দ্বিতীয় দিন বৃষ্টির কারণে একটি বলও হতে পারেনি।

খুলনা-বরিশাল, খুলনা

বরিশাল:  ২৬১ ও ৪৬ ওভারে ১২২/৩ (শাহরিয়ার ৭২, ফজলে ২২; নাহিদ ১/৩)। খুলনা১মইনিংস: ৯৯.৩ ওভারে ৪২৪ (রাজ্জাক ৯৭, তুষার ৯১, মেহেদী ৮৫, মিরাজ ৭৩, মিঠুন ৩৩; কবির ৩/৩২, সোহাগ ৩/১০৪, কামরুল ২/১০৮)।

চট্টগ্রাম-রংপুর, সিলেট

চট্টগ্রাম: ৩৬৮ ও ৩৪ ওভারে ১৫১/৫ (মুমিনুল ৬২, মাহবুবুল ৫৬; সোহরাওয়ার্দী ৩/৩৫)। রংপুর১মইনিংস: ১০৩.২ ওভারে ৩৫৫ (তানভীর ৯৭, ধীমান ৮৬, সায়মন ৫৩, মাহমুদুল ৩৯; ইয়াসির মিশু ৫/৬৫, তাসামুল ৩/১০৯)।

রাজশাহী-সিলেট, রাজশাহী

রাজশাহী১মইনিংস: ৬৮ ওভারে ১৯৯ (ফরহাদ হোসেন ৪৬, জুনায়েদ ৪৫, জহুরুল ২৯*;  জায়েদ ৫/৫৯, শাহানুর ৩/১৯)। সিলেট১মইনিংস: ২২ ওভারে ৫৭/৫ (ইমতিয়াজ ২৫; সাকলাইন ২/৬, মুক্তার ২/২১)।