তাঁর পরামর্শে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধরুন, এক কিশোর ক্রিকেটার অনেক দূর থেকে অনেক ঝামেলা পেরিয়ে খেলতে এল। কিন্তু এসে জানতে পারল, দলে জায়গা নেই! অথবা উঠতি এক পেসার দলে সুযোগ পাচ্ছে না, কারণ স্পিনিং উইকেট। এতে কিশোর ক্রিকেটারদের মনে প্রভাব পড়ে, শুরুর এমন বাধা দাগ রেখে যায় মনে। সমস্যার সমাধানে একটা পরামর্শ দিয়েছিলেন শচীন টেন্ডুলকার। ১১ জনের পরিবর্তে খেলবে ১৫ জন। টেন্ডুলকারের পরামর্শ, মাঠে ১১ জনই থাকবে, বাকি ৪ জন যেকোনো সময়ে মাঠে নামার সুযোগ পাবে বিকল্প হিসেবে। স্কুল ও কলেজ পর্যায়ের ক্রিকেটে এই নিয়ম চালু করার জন্য মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে (এমসিএ) দুই বছর আগে প্রস্তাব দিয়েছিলেন টেন্ডুলকার। তখন প্রস্তাবটা পাত্তা পায়নি। কিন্তু এখন এমসিএ সেটিকে পরীক্ষামূলকভাবে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। অবশ্য ১৫ জন নয়, খেলোয়াড় থাকবে ১৩ জন। আজ শুরু একটি অনূর্ধ্ব-১৪ টুর্নামেন্টেই চালু হচ্ছে নিয়মটি। টাইমস অব ইন্ডিয়া।