প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১২ সালের জুন থেকেই আছেন রাজ্যসভায়। সংসদে এমনিতেই আসেন কম, এ নিয়ে অনেক সমালোচনাও হয়েছে। আবার সংসদে এলেও শচীন টেন্ডুলকারের উপস্থিতি বোঝাই যেত না। যাবে কী করে? মাঠের চিরচেনা মিতভাষী রূপটি যে রাজ্যসভায়ও ধরে রেখেছিলেন। অবশেষে সাংসদ টেন্ডুলকার ‘রানের খাতা’ খুললেন।
তিন বছর মেয়াদকালে প্রথম লিখিত প্রশ্ন করলেন রাজ্যসভায়। প্রশ্নটি ছিল কলকাতা, দিল্লি, চেন্নাই ও চেন্নাইয়ের মেট্রোরেল পরিষেবা নিয়ে রেলমন্ত্রীর কাছে, যদিও মন্ত্রীর কাছ থেকে নেতিবাচক উত্তরই পেয়েছেন। আরেকটি লিখিত প্রশ্নও অবশ্য জমা দিয়েছেন ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ রান ও সেঞ্চুরির মালিক, যেটি ড্রাইভিং লাইসেন্স নিয়ে। সংসদীয় রাজনীতিতেও তাহলে ‘রানক্ষুধা’ পেয়ে বসেছে ভারতের ক্রিকেট কিংবদন্তিকে! জিনিউজ।