তাঁরা দুজন

১৫
দুদলের টেস্ট লড়াইয়ে সবচেয়ে পরিচিত মুখ কুমার সাঙ্গাকারা। ১৬ ম্যাচের ১৫টিতেই খেলেছেন, ছিলেন না শুধু ২০০২ সালে এসএসসি গ্রাউন্ডে দ্বিতীয় টেস্টে।
ব্যাটিংয়ে সাঙ্গাকারা
বাংলাদেশের বিপক্ষে একমাত্র ট্রিপল সেঞ্চুরিটা শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারার। ২০১৪ সালে চট্টগ্রামে দুদলের সর্বশেষ টেস্টে ৩১৯ রান করেছিলেন সাঙ্গাকারা।
বাংলাদেশের বিপক্ষে একটি ট্রিপলসহ তিনটি ডাবল সেঞ্চুরি সাঙ্গাকারার। এ ছাড়া বাংলাদেশের বিপক্ষে একাধিক ডাবল সেঞ্চুরি আছে শুধু দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথের (২টি)।
বাংলাদেশের বিপক্ষে টেস্টে সবচেয়ে বেশি রানও সাঙ্গাকারার (১৮১৬)। এ ছাড়া যে দুজন হাজারের বেশি রান করেছেন, তাঁরাও শ্রীলঙ্কান—মাহেলা জয়াবর্ধনে ও তিলকরত্নে দিলশান।
বাংলাদেশের বিপক্ষে টেস্টে সবচেয়ে বেশি সেঞ্চুরিও সাঙ্গাকারার (৭টি)।

বোলিংয়ে মুরালিধরন
বাংলাদেশের বিপক্ষে টেস্টে সবচেয়ে বেশি উইকেট মুত্তিয়া মুরালিধরনের (৮৯)। এ ছাড়া ৫০–এর বেশি উইকেট আছে শুধু নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরির (৫১)।
বাংলাদেশের বিপক্ষে ১১ বার ইনিংসে ৫ উইকেট ও চারবার ম্যাচে ১০ উইকেট পেয়েছেন মুরালিধরন।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচসেরা বোলিংও লঙ্কান স্পিন জাদুকরের। ২০০৭ সালে ক্যান্ডিতে ৮২ রানে ১২ উইকেট নেন মুরালিধরন।