প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুঞ্জন উঠেছিল, ভারতের কোচ হতে পারেন সৌরভ গাঙ্গুলী অথবা রাহুল দ্রাবিড়। তবে পরশু ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভা সে জল্পনা-কল্পনাটা থামিয়ে দিল। সৌরভ-দ্রাবিড়কে কোচ নয় বরং পরামর্শক হিসেবে চাইছে বোর্ড। ভারতীয় ক্রিকেটবিষয়ক ব্যাপারগুলো দেখাশোনার জন্য যে কমিটি করতে চাইছে বিসিসিআই, সেখানে সৌরভ-দ্রাবিড়ের সঙ্গে পরামর্শক হিসেবে চাওয়া হচ্ছে কিংবদন্তি শচীন টেন্ডুলকারকেও। ভারতের এই ক্রিকেট কিংবদন্তি গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে পরামর্শ দেবেন বোর্ডকে। যার মধ্যে থাকবে নতুন কোচ নিয়োগের ব্যাপারটাও। এঁরাই বোর্ডকে বলবেন, কে হতে পারেন ভারতের পরবর্তী কোচ। ইন্ডিয়ান এক্সপ্রেস।