তাঁরা যখন প্রতিপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোস্তাফিজ, ওয়ার্নার
মোস্তাফিজ, ওয়ার্নার

বন্ধু যখন শত্রু! বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজটি ডেভিড ওয়ার্নার ও মোস্তাফিজুর রহমানের জন্য অনেকটাই এ রকম। আইপিএলে দুজন সতীর্থ। খেলেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। আর আজ থেকে শুরু হওয়া সিরিজে তাঁরা প্রতিপক্ষ। ওয়ার্নার বনাম মোস্তাফিজ লড়াই নিয়ে তাই বাড়তি একটু আগ্রহ থাকবে সবারই।

আইপিএলে একই দলে খেলাটা অস্ট্রেলিয়ান ওপেনারেরই বোধ হয় বেশি উপকারে আসবে। নেটে মোস্তাফিজকে খেলেছেন। মোস্তাফিজের বোলিং-বৈচিত্র্যের সঙ্গে তাই ভালোই পরিচয় হয়েছে তাঁর। ‘মোস্তাফিজ-রহস্য’ বুঝতে সতীর্থ ব্যাটসম্যানরাও হয়তো ওয়ার্নারের শরণাপন্ন হয়েছেন। সতীর্থ থেকে প্রতিপক্ষের কথা যদি বলেন, এই সিরিজে সেটির উদাহরণ আছে আরেকটি। আইপিএলেই ২০১৫ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন সাকিব আল হাসান ও প্যাট কামিন্স।