তাঁরাও কোহলি-ভক্ত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উমর দারাজকে মনে আছে? ভারতের জয়ের পর নিজের বাড়িতে ভারতের পতাকা উড়িয়েছিলেন। ‘দেশদ্রোহে’র অভিযোগে জেল পর্যন্তও খেটেছেন। আর সেটি তিনি করেছিলেন বিরাট কোহলির ভক্ত বলে! তবে পাকিস্তানে একমাত্র দারাজই কোহলির ভক্ত নন। পাকিস্তানের মেয়ে ক্রিকেট দলের মধ্যেও ভীষণ জনপ্রিয় কোহলি। তথ্যটা জানিয়েছেন পাকিস্তানের নারী ক্রিকেট দলের অধিনায়ক সানা মির। কোন ভারতীয় ক্রিকেটার পাকিস্তানের নারী ক্রিকেট দলে সবচেয়ে জনপ্রিয়? এই প্রশ্নে সানা মিরের উত্তর, ‘দুটি নামই আসে। যদি আমি আমার দলের খেলোয়াড়দের কথা বলি, তাহলে কোহলিই সবচেয়ে প্রিয়। তবে ব্যক্তিগতভাবে আমার পছন্দের ক্রিকেটার ধোনি।’ ধোনিকে পছন্দের কারণ হিসেবে পাকিস্তান নারী ক্রিকেটারের ব্যাখ্যা, ‘ধোনি যেভাবে দলকে নেতৃত্ব দেন তা এককথায় অসাধারণ। মাঠের বাইরে ও ভেতরে দলকে সুন্দরভাবে সামলান তিনি। দলের যুব ব্রিগেডকে দারুণ একটা দলে পরিণত করেছেন।’ আইবিএন।