তাইজুলের সামান্য চোট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিকেলের অনুশীলনে নেটে ব্যাট করছিলেন। হঠাৎই শফিউল ইসলামের একটা বল এসে লাগল ব্যাটসম্যান তাইজুল ইসলামের বাঁ হাতে। ব্যথা পেয়ে সঙ্গে সঙ্গে তিনি নেট ছেড়ে উঠে যান। করেননি বোলিংও। পরে অবশ্য জানা গেছে, চোটটা সামান্যই।
বিশ্বকাপ দলের ম্যানেজার খালেদ মাহমুদ কাল রাতে নিশ্চিত করেছেন, ‘তাইজুলের বাঁ হাতের কবজির সামান্য ওপরে বল লেগেছে। তবে এক্স-রেতে খারাপ কিছু ধরা পড়েনি। চিন্তার কিছু নেই, ও ভালো আছে।’ ভালো বোধ করলে আজই অনুশীলনে নামার কথা তাইজুলের। নয়তো থাকতে পারেন এক দিনের বিশ্রামে।