তামিম নেই, মিরাজের অভিষেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই উইকেটে খেলা হবে আজ। ছবি: এসএলসি
এই উইকেটে খেলা হবে আজ। ছবি: এসএলসি

সিরিজের প্রথম টি-টোয়েন্টির মতো আজও কলম্বোর প্রেমাদাসায় শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতেছে বাংলাদেশ। আজও ব্যাটিং নিয়েছেন মাশরাফি বিন মুর্তজা।
কোমরের সমস্যায় এই ম্যাচে তামিম ইকবালকে নিয়ে ছিল অনিশ্চয়তা। শেষ পর্যন্ত বাঁহাতি ওপেনারকে ছাড়াই নামতে হচ্ছে বাংলাদেশকে। তামিমের জায়গায় খেলছেন আরেক বাঁহাতি ওপেনার ইমরুল কায়েস। আগের দিনে বাজে বোলিং করা তাসকিন আহমেদও নেই এই ম্যাচে। তাঁর জায়গায় টি-টোয়েন্টিতে অভিষেক হচ্ছে অফ স্পিনার মেহেদী হাসান মিরাজের।
প্রথম ম্যাচে বাংলাদেশ হারায় টি-টোয়েন্টি সিরিজ ১-০ ব্যবধানে এগিয়ে আছে শ্রীলঙ্কা। আজ মাশরাফির বিদায়ী ম্যাচে সিরিজের সমতায় ফেরার চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে।
বাংলাদেশ দল: 
ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, মাশরাফি বিন মুর্তজা, মেহেদী মিরাজ, সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমান।