তামিম-মুশফিকের মিউজিক্যাল চেয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিস্ট ‘এ’ ম্যাচে বাংলাদেশের কোন ব্যাটসম্যানের রান সবচেয়ে বেশি? চট করে উত্তর দিতে যাবেন না। কারণ, আপনি যাঁকে সবার ওপরে জানতেন তিনি এ মুহূর্তে এক নম্বরে না-ও থাকতে পারেন। এবারের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের প্রথম পাঁচ দিনেই দুবার হাতবদল হয়েছে রেকর্ডটা। ৫৬৯১ রান নিয়ে সবার ওপরে থেকে লিগ শুরু করেছিলেন তামিম ইকবাল। আবাহনীর প্রথম ম্যাচের পর তামিমের রান হয় ৫৬৯৮। পরের দিনই রেকর্ডটা ছিনিয়ে নেন মুশফিকুর রহিম। ব্রাদার্সের বিপক্ষে ৭২ রান করে তামিমের চেয়ে ২ রানে এগিয়ে যান মুশফিক। তামিম অবশ্য সময় নেননি রেকর্ড পুনরুদ্ধার করতে, পরশু শেখ জামালের বিপক্ষে ৯০ রান করেই আবার এগিয়েছেন। আজ ৮৯ রান করলে তামিমকে আবার ছাড়িয়ে যাবেন মুশফিক।

লিস্ট ‘এ’ ম্যাচে বাংলাদেশের শীর্ষ পাঁচ ব্যাটসম্যান
ম্যাচ রান সর্বোচ্চ গড় ১০০/৫০
তামিম ইকবাল ১৮১ ৫৭৮৮ ১৫৪ ৩২.৮৮ ৮/৩৮
মুশফিকুর রহিম ২১০ ৫৭০০ ১৪৫* ৩৪.৯৬ ৬/৩৪
সাকিব আল হাসান ১৯৩ ৫২৭৬ ১৩৪* ৩৩.৩৯ ৬/৩৫
মাহমুদউল্লাহ ১৯৭ ৪৬৮১ ১২৮* ৩৪.১৬ ৪/২৮
মোহাম্মদ আশরাফুল ২২৯ ৪৬৭১ ১১৮* ২৩.৪৭ ৫/২৫